রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

করোনার কারণে নির্বাচন পেছাল নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় দেশটির নির্বাচন পিছিয়ে দেয়া হয়েছে। নির্ধারিত সময় থেকে এক মাস পর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

আগামী ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের সংসদীয় নির্বাচনে ভোটগ্রহণ করার কথা ছিল। করোনার কারণে নির্বাচনের তারিখ পিছিয়ে ১৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

সোমবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন নির্বাচন পিছিয়ে দেয়ার ঘোষণা দিয়ে বলেন, ১৭ অক্টোবরের পর আর নির্বাচন পেছানোর কোনো ইচ্ছা নেই।

তিনি বলেন, নির্বাচন পেছানোর কোনো ইচ্ছা ছিল না। তবে করোনার নতুন সংক্রমণের কথা বিবেচনা করে পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউজিল্যান্ডের বিরোধী দলও নির্বাচন পিছিয়ে দেয়ার জন্য সরকারকে অনুরোধ করেছিল।

করোনা ভাইরাস পরিস্থিতি দ্রুত সামাল দিতে অনেকটাই সফল নিউজিল্যান্ড। কিন্তু গত সপ্তাহে দেশটিতে নতুন করে সংক্রমণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির বৃহত্তম নগরী অকল্যান্ডে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ