শায়খ ড. আহমদ ইবনে তালেব হুমাইদ।।
মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় কর কর এবং তোমরা আত্মসমর্পনকারী না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ কর না।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১০২) অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘হে মানবমÐলী! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন ও যিনি তা হতে তার স্ত্রী সৃষ্টি করেন, যিনি তাদের দুইজন হতে বহু নর-নারী ছড়িয়ে দেন; এবং আল্লাহকে ভয় কর যার নামে তোমরা একে অপরের নিকট যাঞ্চা কর, এবং সতর্ক থাক জ্ঞাতিবন্ধন সম্পর্কে।
নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর তীক্ষè দৃষ্টি রাখেন।’ (সুরা নিসা, আয়াত : ১) মহান আল্লাহ আরো বলেন, ‘হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং সত্য-সঠিক কথা বল। তাহলে আল্লাহ তোমাদের কার্যাবলি শুধরে দেবেন এবং তোমাদের পাপরাশি ক্ষমা করবেন। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করে সে মহা সাফল্য অর্জন করল।’ (সুরা আহজাব, আয়াত : ৭০-৭১)
সবচেয়ে সত্য কথা হলো পবিত্র কোরআন। উত্তম আদর্শ হলো মোহাম্মদ (সা.)-এর আদর্শ। সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে, দীনের নামে নব আবিষ্কৃত বস্তু। আর প্রত্যেক নব আবিষ্কৃত বস্তুই হলো বিদআত। প্রত্যেক বিদআত গোমরাহি। আর প্রত্যেক গোমরাহি জাহান্নামে যাবে। হে মুসলমানগণ! জেনে রাখ, আমল কবুল হওয়া ও এর পূর্ণাঙ্গতা নিয়তের ওপর নির্ভরশীল।
প্রত্যেকে নিয়ত অনুসারেই প্রতিদান পাবে। আমল সঠিক হওয়ার মাপকাঠি হলো নবীজির (সা.) নির্দেশনা। ইসলাম স্পষ্ট। ইমান আভ্যন্তরীণ বিষয় এবং ইহসান ইমানের চূড়ান্ত রূপ। ইহসান হচ্ছে, তুমি এমনভাবে ইবাদত কর যে, আল্লাহ তোমাকে দেখছেন, যদি এমনটা সম্ভব না হয়, তাহলে মনে কর, আল্লাহ তোমাকে দেখছেন। জেনে রাখ, কিয়ামত আগত। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই।
কিয়ামতের দিন আল্লাহ পাক কবরস্থ সবাইকে উঠাবেন। নিশ্চয়ই গর্ভাশয় হলো সৃষ্টিজীবের একত্রিত হওয়ার স্থান, ফেরেশতার ফুঁৎকার, ভাগ্যের ফয়সালা সেখানেই হয়ে যায়। শরিয়তের বিধিবিধান এবং এর দণ্ডবিধি স্পষ্ট। সন্দেহজনক বিষয় ঝুঁকিপূর্ণ। হারাম কাজ হলো বিপদ-মুসিবত। জবান সঠিক হওয়া এবং ইসলামের ফরজ বিধান সঠিকভাবে পালন অন্তরের সাথে সম্পর্ক। দীন হলো সৃষ্টি ও ¯্রষ্টার হক আদায় করা। পাপমুক্তি ইসলামের মাধ্যমেই হবে। আল্লাহর কাছে সবকিছুর হিসাব দিতে হবে।
আল্লাহ পবিত্র, উৎকৃষ্ট। তিনি পবিত্র উৎà¦