রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নদীর চরিত্র বুঝেই পাড়ে স্থাপনা নির্মাণের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নদী ভাঙন এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ সকল স্থাপনা বা অবকাঠামো দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে নদীর চরিত্র বুঝেই এর আশপাশে ঘরবাড়ি বা স্থাপনা নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নদীর পাড়ে এমন স্থাপনা নির্মাণ করতে হবে যেন তা দ্রুত সরিয়ে নেওয়া যায়।

আজ (মঙ্গলবার) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভায় নদীর পাড়ে ভাঙনের ঝুঁকিতে থাকা এসব প্রতিষ্ঠান বিলিন হবার আগেই এই সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

একই সাথে উপকূলীয় অঞ্চলের নদীগুলোর দ্রুত ড্রেজিং তথা খননের নির্দেশনাও দেন তিনি।

এদিকে, একনেক সভায় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে ৭টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের সাথে ভারতের ত্রিপুরার মধ্যে পণ্য পরিবহন সহজ করতে ভারতীয় ঋণ সহায়তায় বারুইহাট থেকে রামগড় পর্যন্ত একটি সড়ক নির্মাণের প্রকল্প রয়েছে।

সভা শেষে বিস্তারিত এসব তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, এখন থেকে রাস্তা নির্মাণ ও রক্ষনাবেক্ষণের খরচ তুলতে রাস্তায় টোল নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ