আবদুল্লাহ তামিম।।
১৯২২ সালে ফ্রান্সের পার্লামেন্টে এই মসজিদ নির্মাণের প্রস্তাব পাস হয় এবং এই কাজে পাঁচ লাখ ফ্রাঙ্ক অর্থ বরাদ্দ দেয়া হয়। প্যারিস সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মসজিদ নির্মাণের জন্য নগরীর সবচেয়ে দামী এলাকায় ৭,৫০০ বর্গমিটার জায়গা বরাদ্দ দেয়া হয়। মসজিদ নির্মাণের কাজে ফ্রান্স সরকারের পাশাপাশি ফরাসি উপনিবেশভুক্ত দেশ আলজেরিয়া, তিউনিশিয়া ও মরক্কোর মতো দেশগুলোর মুসলমানরাও আর্থিক অনুদান দেন।
১৯২৬ সালের ১৫ জুলাই ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট গ্যাস্তোন দুমার্গ প্যারিস গ্র্যান্ড মসজিদ উদ্বোধন করেন। ওইদিনই এই মসজিদে প্রথম নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। ওই নামাজের ইমামতি করেছিলেন ফ্রান্সের বিশিষ্ট আলেম আহমাদ আল-আলাভি। ১৯৫৭ সাল পর্যন্ত এই মসজিদ পরিচালনার দায়িত্বে ছিলেন ফরাসি নাগরিকরা।
ওই বছর হামজা আবুবকর নামের আলজেরিয় বংশোদ্ভূত একজন মুসলমানকে এই মসজিদ পরিচালনা কমিটির প্রধান করা হয়। তিনি অবসরে যাওয়ার সময় মসজিদ পরিচালনার দায়িত্ব আলজেরিয়া সরকারের কাছে ন্যস্ত করেন।
বিষয়টি ফরাসি নাগরিকরা তাদের দেশে বিদেশি হস্তক্ষেপ বলে গণ্য করেন এবং তাদের প্রতিবাদের মুখে ১৯৯২ সালে একজন ফরাসি নাগরিককে মসজিদ পরিচালনা কমিটির প্রধান নিযুক্ত করা হয়।
কয়েক দশকে ইউরোপীয় দেশগুলোতে অগণিত মানুষ শান্তির ধর্ম ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন। তারা এসব দেশে নির্মাণ করেছেন অসংখ্য সুন্দর সুন্দর মসজিদ। ইউরোপে মসজিদের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইসলামের বিরুদ্ধে শত্রুতাও বেড়েছে। কোনো কেনো দেশে নতুন করে মসজিদ স্থাপনের বিরোধিতা করা হচ্ছে তীব্রভাবে।
ইউরোপের অন্যতম দেশ ফ্রান্স। ফ্রান্সেও রয়েছে অনেক মসজিদ। এসব মসজিদের অন্যতম হলো- রাজধানী প্যারিসের গ্র্যান্ড মসজিদ। এটি ফ্রান্সের সবচেয়ে বড় এবং ইউরোপের তৃতীয় বৃহত্তম মসজিদ।
প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের পক্ষে যুদ্ধ করতে গিয়ে যেসব মুসলমান নিহত হয়েছেন তাদের স্মরণে মসজিদটি নির্মিত হয়।
প্রথম বিশ্বযুদ্ধের পর মরক্কোর বংশোদ্ভূত এক মুসলিম ফ্রান্স সরকারের কাছে মসজিদ নির্মাণের পরিকল্পনা পেশ করেন। ১৯২২ সালে ফ্রান্সের পার্লামেন্টে এই মসজিদ নির্মাণের প্রস্তাব পাস হয় এবং এই কাজে পাঁচ লাখ ফ্রাঙ্ক অর্থ বরাদ্দ দেওয়া হয়। প্যারিস সিটি কর্পোরেশনের পক্ষ থেক