রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রামে গণস্বাস্থ্য কেন্দ্রের ‘গরীবের হাসপাতাল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হতদরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবার চট্টগ্রামের হাটহাজারীতে কাপ্তাই রোডে ‘গণস্বাস্থ্য গরিবের হাসপাতাল’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র।

বুধবার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, চট্টগ্রামের কাপ্তাই রোডে গরিবের হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন সৈয়দ মোহাম্মদ আবদুল লতিফ। তার পক্ষে এখন আর হাসপাতালটি পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তাই তিনি হাসপাতালসহ সেখানকার জমি গণস্বাস্থ্য কেন্দ্রকে দান করে দিয়েছেন।

চট্টগ্রামের গরিব মানুষের জন্য এবার সেখানে ২৫ শয্যার কিডনি ডায়ালাইসিস বেইজড হাসপাতাল তৈরি করতে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, কিডনি ডায়ালাইসিসের পাশাপাশি সেখানে সাধারণ রোগীদেরও সুলভমূল্যে চিকিৎসা দেয়া হবে।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার বলেন, মঙ্গলবার চট্টগ্রাম নগরীর লালখান বাজারে সৈয়দ মোহাম্মদ আবদুল লতিফের বাসায় হাসপাতাল ও জমি হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সেখানে তিনতলা বিশিষ্ট একটি হাসপাতাল ভবন আগে থেকেই থাকায় সেটিকেই সংস্কার করে নতুন রূপ দেয়া হবে।

তিনি বলেন, ঢাকায় যে কিডনি ডায়ালাইসিস সেন্টার আছে, চট্টগ্রামের হতদরিদ্র মানুষের জন্য সেটিকেই বর্ধিত করার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে ২৫ শয্যার কিডনি ডায়ালাইসিস বেইজড হাসপাতাল স্থাপন করা হবে। পরবর্তীতে এটিকে আরো বাড়ানো হবে।

ইতোমধ্যে একটি প্রকৌশলী দল সেখানে পৌঁছেছে জানিয়ে ডা. মহিবুল্লাহ খন্দকার বলেন, বুধবার তারা পুরাতন হাসপাতাল ভবনটি পরিদর্শন করেছে। এখন তারা একটি অ্যাসেসমেন্ট জমা দেবে। পরে সে অনুযায়ী কাজ করা হবে। আগামী দুই মাসের মধ্যেই হাসপাতালটিকে নতুন রূপে চালু করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ