রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাদরাসার গভর্নিং বডির সভাপতির ডিগ্রি-মাস্টার্স পাস হতে হবে: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) মাদরাসার গভর্নিং বডিতে গ্র্যাজুয়েট (ডিগ্রি পাস) ছাড়া কোনও ব্যক্তি সভাপতি হতে পারবে না বলে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) মামলার রিটকারী আইনজীবী মো. হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত ১৯ আগস্ট বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের স্বাক্ষরের পর ১৫ পৃষ্ঠার এ রায় প্রকাশিত হয়।’

রায়ে বলা হয়েছে, কোনও ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হতে হলে সেই ব্যক্তিকে ফাজিল বা ডিগ্রি পাস হতে হবে এবং কোনও কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হতে গেলে সেই ব্যক্তিকে কামিল বা মাস্টার্স পাস হতে হবে।

এর আগে গত ২১ জানুয়ারি গ্র্যাজুয়েট ব্যক্তি ছাড়া দেশের কোনও ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হতে পারবে না বলে রায় ঘোষণা করেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ ওই রায় ঘোষণা করেন।

আদালত রায়ে আরও বলেন, প্রতিষ্ঠান প্রধান প্রথমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্নাতক ডিগ্রিধারী তিন জন ব্যক্তির নাম পাঠাবেন। তিন জনের মধ্য থেকে ভিসি একজনকে সভাপতি পদে মনোনীত করবেন। কিন্তু ডিও লেটারে কেউ সভাপতি হলে সেটা বাতিল হবে বলেও রায়ে উল্লেখ করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ