শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

অরিত্রী আত্মহত্যা: ২ শিক্ষকের জামিন বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগের মামলায় দুই শিক্ষকের জামিন বাতিল করেছেন আদালত।

রোববার দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও শাখাপ্রধান জিনাত আক্তারের জামিন বাতিলের আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরই মোহাম্মদ সালাহউদ্দিন হওলাদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ মামলাটির সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য ছিল। এদিন অরিত্রীর মা বিউটি অধিকারী সাক্ষ্য দেন। তবে এদিন আসামি পক্ষ হাজিরা, সময়ের আবেদন বা অন্য কোনো পদক্ষেপ না নেয়ায় তাদের জামিন বাতিল করেন আদালত। সেইসঙ্গে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

এর আগে গত বছর ২৫ নভেম্বর অরিত্রীর বাবা আত্মহত্যার প্ররোচনার মামলায় দিলীপ অধিকারী সাক্ষ্য দিয়েছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ