শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

তাবলিগ সাথীদের উপর করা মামলা ফিরিয়ে নিয়ে ক্ষতিপূরণ দিন: মাওলানা মাহমুদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলিগ জামাতের এক মজলিসে অংশ নেওয়া ভারত ও অন্যান্য দেশের ২৯ জন তাবলীগ জামাতের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহার করে ভুক্তভোগীদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানি।

গতকাল রোববার সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রচারিত এক বিবৃতিতে একথা বলেন ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের এ নেতা। তাবলিগ জামাতের ব্যাপারে মুম্বাই হাইকোর্টের বিভাগীয় বেঞ্চের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে; এটিকে দেশটির বিস্তৃত স্বার্থকে অগ্রাহ্যকারীদের জন্য উপদেশ হিসাবে অভিহিত করেছেন তিনি। তিনি বলেন, বিচারপতি টিভি নালা ওয়েড এবং বিচারপতি এমজি সেওয়ালকার বেঞ্চের সিদ্ধান্তটি স্পষ্ট ও পরিষ্কার একটি আয়না ছিল, যেখানে কেন্দ্রীয় ও রাজ্য সরকার তাদের কলঙ্কিত মুখ দেখতে পারবে।

মাওলানা মাহমুদ মাদানি আরো বলেন, আদালত যে বিষয়গুলো উত্থাপন করে মামলা প্রত্যাহার করেছে, তা সাম্প্রদায়িকতা এবং ফ্যাসিবাদকে পরাভূত করবে এবং ন্যায়বিচারের সন্ধানকারীদের বিজয়ী করবে। তাবলীগ জামাতের সদস্যদের বিরুদ্ধে করা অভিযোগগুলো প্রত্যাখ্যান করে তিনি বলেন, আমরা কি আমাদের ঐতিহ্য ও অতিথিপরায়ণতা অনুসারে তাবলীগ জামাতের সদস্যদের সঙ্গে আচরণ করেছি? তিনি বলেন, কেভিড -১৯-এর তৈরি হওয়া পরিস্থিতিতে অতিথিদের প্রতি আমাদের আরও সংবেদনশীল ও সহানুভূতিশীল হওয়া উচিত ছিল। তাদের সহায়তা করার পরিবর্তে গুজব রটিয়ে আমরা তাদেরকে কারাগারে বন্দী করেছি।

তাবলিগ জামাতের সদস্যরা ভিসা নিয়ে সম্পূর্ণ বৈধ পন্থায় ভারতে এসেছেন এবং ভিসার নিয়ম অনুসারে তারা নিজেদের ধর্ম প্রচার ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে কোনো প্রতিবন্ধকতা নেই বলে উল্লেখ করে সংবাদমাধ্যমের অপপ্রচারের বিষয়ে প্রশ্ন তুলে আদালত বলেছে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এই বিদেশীদের বিরুদ্ধে প্রচুর অপপ্রচার চালিয়ে বলেছে যে, তাদের মাধ্যমেই ভারতে বৈশ্বিক মহামারি করোনার বিস্তার ঘটেছে। আমরা জানতে পেরেছি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ।

ভারত সরকার তাবলিগের ওই মজলিসে অংশ নেওয়া ৯৬০ জন বিদেশি সদস্যকে তৎক্ষনাৎ কালো তালিকাভুক্ত করে তাদের ভিসা বাতিল করে দেয় এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

শুক্রবার (২২ আগস্ট) তাবলীগ জামাতের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত ওই মামলা প্রত্যাহার করে দিয়ে মুম্বাই উচ্চ আদালত বলেছে, বৈশ্বিক মহামারি করোনায় তাবলীগ জামাতের সদস্যদের প্রতি অবিচার ও জুলুম করে তাদেরকে বলিরপাঠা বানানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ