রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

এ বছর হচ্ছে না পিইসি পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে এ বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দেয়ার পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন। এসময় তারা জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে সারসংক্ষেপ এখনও না আসলেও সিদ্ধান্ত এসেছে।

কেন্দ্রীয়ভাবে পঞ্চম শ্রেণি ও এবতেদায়ী পর্যায়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। বিদ্যালয় খোলার পর স্কুলে স্কুলে বার্ষিক পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। মূল্যায়নের ভিত্তিতে ৫ম থেকে ৬ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ করা হবে শিক্ষার্থীদের। স্কুল কর্তৃপক্ষই পরীক্ষার মডেল ঠিক করবেন, অর্থাৎ এমসিকিউ নাকি লিখিত প্রশ্নে পরীক্ষা হবে। এছাড়া, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষাও হবে না এ বছর। তবে থাকবে উপবৃত্তি। আর স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে আগামী বৃহস্পতিবার।

এর আগে, গত রবিবার (২৩ আগস্ট) সচিব মো. আকরাম-আল-হোসেন জানিয়েছিলেন, সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

তার আগে, গত বুধবার (১৯ আগস্ট) প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছিলেন, এ বছর পিইসি বা প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেয়া হবে না, স্কুলে স্কুলে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে-এমন প্রস্তাবনা প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে। প্রস্তাবনায় আরো ছিলো, সব ক্লাসের উপবৃত্তি চালু থাকবে এবং সিলেবাস শেষ না হওয়ায় আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে হবে পিইসি ও স্কুলের বার্ষিক পরীক্ষা।

শিক্ষার্থীদের সুরক্ষায় স্বাস্থ্য নিরাপত্তামূলক ৫০টির বেশি নির্দেশনা তৈরি করা হয়েছে। যেখানে শিক্ষক-শিক্ষার্থীদের মাস্ক পরা, হাত পরিষ্কার করা, থার্মোমিটার ব্যবহার বাধ্যতামূলক করাসহ বিদ্যালয়ে পাঠদান পরিচালনায় করণীয় বিষয়ক বিভিন্ন নিদের্শনা আছে। যা সবাইকে মেনে চলতে হবে।

করোনার কারণে ১৭ই মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে ৩১ আগস্ট পর্যন্ত। এ সময়ে শিক্ষা কার্যক্রম খুব একটা সচল রয়েছে বলা যায় না, যদিও অনলাইন ও টিভি মাধ্যমে ক্লাস চলছে। এবার প্রাথমিক ও এবতেদায়ী পর্যায়ে শিক্ষার্থী প্রা