সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

কুরআনের ক্যালিগ্রাফি করতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন জাপানের চিত্রশিল্পী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র কুরআনের আয়াতের ক্যালিগ্রাফি করতে গিয়ে ইসলামের আলোয় আসেন ফুয়াদ কোইচি হন্ডা নামের জাপানের এক চিত্রশিল্পী। এই ক্যালিগ্রাফি শিক্ষা তাকে ইসলামের পথে নিয়ে আসে।

জানা যায়, চিত্তাকর্ষক ও চোখ-জুড়ানো চিত্রশিল্পের জন্য আগে থেকেই বেশ পরিচিত ছিলেন টোকিওতে জন্মগ্রহণকারী ডিটো বুংকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। তবে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত, হাদিসে নববীর নানা অংশ ও আরবিতে একাধিক চিত্রকর্মের ফলে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি। এরই মধ্যে আন্তর্জাতিক আরবি ক্যালিগ্রাফি প্রতিযোগিতাসহ বিশ্বের অনেক বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করেছেন।

স্পুটনিক নিউজ আরবি থেকে জানা যায়, কয়েক দশক আগে ফুয়াদ কোইচি আরবি ভাষা শেখা শুরু করেন। একসময় আরবিতে কোরআন পাঠ তাঁকে আরবি ক্যালিগ্রাফির প্রতি দুর্বল ও আগ্রহী করে তোলে। তাঁর ভাষায়, কোরআনের ক্যালিগ্রাফি ‘শব্দহীন সংগীত’।

ফুয়াদ কোইচি বলেন, ‘এর কিছুদিন পরই মহান আল্লাহকে অনুভব করতে এবং এই ঈমানের মণিমাণিক্য অনুধাবণের জন্য আমি পরিপূর্ণরূপে ইসলাম গ্রহণ করি। আর এখন আমার কাজ জাপানি পদ্ধতিতে ইসলাম ও ইসলামী সংস্কৃতি সবার কাছে উপস্থাপন করা।’

আরবি ভাষা ও ক্যালিগ্রাফি শেখার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এই নওমুসলিম জানান, ‘আমার বিশ্বাস আরবি ভাষা বিশ্বের অন্যতম কঠিন ভাষার একটি। আরবি শিক্ষার দ্বিতীয় বছরে আমার শিক্ষক আরব কবি অন্তরা বিন শাদ্দাদ রচিত একটি বই পড়তে দেন, এটি যে আমার জন্য কত কঠিন ছিল, তা ভাষায় বর্ণনা করা যাবে না।’ সূত্র: স্পুটনিক নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ