শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

মাওলানা ড. মুশতাক আহমদের স্ত্রীর ইন্তেকাল, বাদ আসর জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, জামিয়া শায়খ যাকারিয়ার প্রিন্সিপাল, শাইখুল হাদীস ড. মুশতাক আহমদের স্ত্রী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

আজ মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। আসরের নামাজের পর তেজগাও রেলওয়ে মাদরাসায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন ড. মুশতাক আহমদের ভাতিজা মাওলানা শাব্বির আহমদ। তিনি জানান, মরহুমা নাজমুন নাজার নাজমা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি ২ ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। তাদের মধ্যে বড় ছেলে আলেম, বাকি ১ ছেলে, ১ মেয়ে পড়ালেখা করছে।

মরহুমার বাড়ি কুমিল্লার লাকসামে। কুমিল্লা শীর্ষ আলেম মাওলানা নুরুল ইসলাম তার বাবা। তিনি একজন আবেদা ও তাহাজ্জুত গুজার নারী ছিলেন।

মরহুমার আত্মার মাগফেরাত কামনার জন্য দেশবাসীর কাছে তার পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ