শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

‘মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসন এখন যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্বের গণধিকৃত সকল সরকারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন বর্তমান আওয়ামী সরকার অবর্ণনীয় দুঃশাসন জারি রেখে মানুষের জানমালের নিরাপত্তাকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।

সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব বলেন। বিবৃতিতে তিনি পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলা ছাত্রদল নেতা খন্দকার রাশেদুল হাসান শাওনকে সশস্ত্র সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন।

তিনি বলেন, জাতীয় সংসদ ভোট ডাকাতির পর সরকারের আশকারায় দুস্কৃতিকারীরা দেশব্যাপী লাগামহীন খুন-জখমে মেতে উঠেছে। সরকারের ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে দেশের মানুষ সর্বদা পিষ্ট হচ্ছে। অজানা আতঙ্ক আর ভয়াল পরিবেশ মানুষের স্বাভাবিক জীবন-যাপনকে করে তুলেছে বিপর্যস্ত।

তিনি আরও বলেন, প্রকাশ্য দিবালোকে ছাত্রদল নেতা খন্দকার রাশেদুল হাসান শাওনকে পৈশাচিক কায়দায় হত্যা করার ঘটনায় আবারও প্রমাণিত হলো- দেশে আইনের শাসন নেই, দেশ যেন সন্ত্রাসীদের অভয়ারণ্য। আইনের শাসনের অনুপস্থিতি এবং সাজা পাবার পরও সরকারের আনুকূল্যে পার পেয়ে যাচ্ছে বলেই সন্ত্রাসীরা বীরদর্পে দেশব্যাপী বিরোধী দলসহ প্রতিবাদী মানুষের রক্তে হাত রঞ্জিত করতে আরও উৎসাহিত হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ