রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন: মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহা. ফয়জুল করিম বলেছেন, আল্লাহ তায়ালার নিকট একমাত্র মনোনিত শাশ্বত ধর্ম ইসলাম। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামই কেবলমাত্র শ্রমিকের ন্যায্য অধিকার দিয়েছে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারেনি।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে আয়োজিত মাইক- লাইট ও ডেকোরেটর মালিক-শ্রমিক আন্দোলনের পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে দেশের লাখ লাখ শ্রমিক বেতন না পেয়ে, চাকুরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। শ্রমিকদের অধিকার নিয়ে মালিকপক্ষ অমানবিক ও প্রতারণাপূর্ণ আচরণ করছে। এমন পরিস্থিতিতে শ্রমিকদের অধিকার আদায়ে সরকারের কার্যকর উদ্যোগ দেখা যায় না। বর্তমান করোনাকালীন সময়ে শ্রমিকরা সব থেকে মানবেতর জীবন যাপন করছে

এসময় ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী আকন বলেন, চলমান করোনা ভাইরাস মহামারীতে মাইক-লাইট ও ডেকোরেটর মালিকদের ৪ লক্ষাধিক পরিবার আজ অসহায় হয়ে পড়েছে, মাইক- লাইট ও ডেকোরেটর মালিক-শ্রমিকরা যাতে করে স্বাস্থ্যবিধি মেনে তাদের কর্ম জীবনে ফিরে যেতে পারে সে পরিবেশ তৈরীর জন্য সরকারের প্রতি আহবান জানান।

মাইক-লাইট ডেকোরেটর মালিক-শ্রমিক আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা গোলাম রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, হারুন অর রশীদ।

সংগঠনের সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দীন সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমূখ। সভায় ৫ দফা দাবি পেশ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ