রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন রুখতে একজোট তুরস্ক, রাশিয়া ও ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার অভ্যন্তরে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরালের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান, রাশিয়া ও তুরস্ক।

গতকাল মঙ্গলবার জেনেভা বৈঠক শেষ হওয়ার পর ইরান, রাশিয়া ও তুরস্কের প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

একইসঙ্গে সিরিয়ার কুর্দিদের সঙ্গে একটি মার্কিন কোম্পানির স্বাক্ষরিত তেল চুক্তির বিষয়েও উদ্বেগের কথা জানানো হয়েছে। ইরনা জানিয়েছে, সিরিয়ার নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারে সিরিয়ার সরকার, বিরোধীদলগুলো ও আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে মঙ্গলবার জেনেভায় তৃতীয় দফা ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকের অবকাশে ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রতিনিধিরা আলাদা ত্রিদেশীয় বৈঠকে করেন। বিবৃতিতে সিরিয়ায় ইসরায়েলের অব্যাহত হামলাকে আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিরোধী পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়।

ইরান, রাশিয়া ও তুরস্কের যৌথ বিবৃতিতে সিরিয়ার তেল বিক্রির অর্থকে সেদেশের জনগণের সম্পদ হিসেবে অভিহিত করে বলা হয়, দেশটির তেল সম্পদ কুক্ষিগত করার যে পদক্ষেপ মার্কিন কোম্পানিগুলো নিয়েছে তা নিন্দনীয়। এদিকে লেবাননের শিয়াগোষ্ঠী হিজবুল্লাহর কয়েকটি সীমান্ত চৌকিতে বুধবার সকালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সূত্র: ডেইলি সাবাহর।

-এটি