রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডা. সাবরিনার জালিয়াতি করা দু’টি পরিচয়পত্রই ব্লক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরীক্ষায় জালিয়াতির মামলায় গ্রেপ্তার জেকেজি হেলকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর দু’টি জাতীয় পরিচয়পত্রই ব্লক (অকার্যকর) করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মিথ্যা তথ্য দিয়ে দুই এলাকায় ভোটার হন তিনি।

একই সঙ্গে অসত্য তথ্য দিয়ে দুইবার ভোটার হওয়া ও দুটি জাতীয় পরিচয়পত্র নেয়ায় তার বিরুদ্ধে মামলা করতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগকে নির্দেশও দিয়েছে ইসি।

ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহা. সাইদুল ইসলাম বলেন, সাবরীনার দু’টি জাতীয় পরিচয়পত্রই ব্লক করে দেয়া হয়েছে। সেই সঙ্গে গুলশান থানা নির্বাচন কর্মকর্তাকে তার বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, কোন প্রক্রিয়ায়, কার সুপারিশে তিনি দ্বিতীয়বার ভোটার হয়েছেন এবং এ ঘটনায় আমাদের কেউ কোনো অসৎ উদ্দেশ্যে সহায়তা করেছেন কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।

সাবরীনা মোহাম্মদপুর ও গুলশান নির্বাচন থানার অন্তর্গত এলাকায় দুইবার ভোটার হয়েছেন। দুটি জাতীয় পরিচয়পত্রে নিজের, বাবা ও মায়ের নাম ভিন্ন দিয়েছেন। এছাড়া বয়স ও ঠিকানাও পরিবর্তন করেছেন সাবরীনা।

করোনা ভাইরাস পরীক্ষা নিয়ে জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতির মামলায় গ্রেপ্তার এই চিকিৎসককে নিয়ে তদন্তে নেমে তার দুটি জাতীয় পরিচয়পত্র পায় দুর্নীতি দমন কমিশন। দুদকের পক্ষ থেকে তা চিঠি দিয়ে জানানো হয় ইসিকে।

এনআইডি উইংয়ের অফিসার ইনচার্জ (কমিউনিকেশনস) স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান জানান, দুদকের চিঠির জবাব ও আইনানুগ পরবর্তী করণীয় বিষয়ে সোমবারের মধ্যে সিদ্ধান্ত পাওয়া যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ