রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এ খবর জানিয়েছে। আজ বিকেলেই অ্যাবের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানে তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে'র খবরে বলা হয়েছে, অ্যাবের স্বাস্থ্যের অবনতি যাতে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি না করে সেজন্য তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।

গত ১৭ আগস্ট সকালে গুরুতর অসুস্থ হয়ে রাজধানী টোকিওর একটি হাসপাতালে ভর্তি হন শিনজো অ্যাবে। প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হিসেবে সরকারিভাবে উল্লেখ করা হলেও তখন থেকেই জাপানের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি দেশের সংবাদমাধ্যমগুলোতে অ্যাবের পদত্যাগ নিয়ে গুঞ্জন দেখা দেয়।

জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতারা জানিয়েছেন, বর্তমানে অ্যাবের স্বাস্থ্য ভালো থাকলেও দু'বার হাসপাতালে যাওয়ায় গুজব সৃষ্টি হয়েছে। বিশেষ করে সম্প্রতি একবার হাসপাতালে সাড়ে সাত ঘণ্টার বেশি সময় থাকার ফলে তার রাষ্ট্র পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ