রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

‌‌আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বোধদয় হয়েছে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: 'কখন কি ঘটে যায়'- দলীয় কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন সতর্কবার্তায় আগে বোধদয় হলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মত পরিণতি সরকারের হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুনেসা’র উদ্যোগে ছাত্রদল মন্নুজান হল শাখার সাবেক সভাপতি দিলরুবা শওকতের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেব ১২ বছরতো হয়ে গেলো। এর মধ্যে পাপুলের টাকা পাচার হয়ে গেলো, বরকতের টাকা পাচার হলো, এর মধ্যে করোনার ভূয়া রিপোর্ট দেওয়া হলো, রিজেন্ট-জেকেসি থেকে ভূয়া সনদ দেওয়া হলো। একথাগুলো আগে বলেননি কেন। আজকে কেন আপনাদের দলের ভেতরের যে সিন্দুক, সেই সিন্দুক খুলে আজকে সম্রাটকে দেখছি, খালেদকে দেখছি, জি কে শামীমকে দেখছি, বরকতকে দেখছি। এগুলো যদি আগে বলতেন তাহলে আপনাদের যে পরিণতি, জনগণ থেকে বিচ্ছিন্নতা সেটা হতো না।

তিনি বলেন, এত অন্যায়-অত্যাচার, নির্যাতন, এত অপরাধ এত লুণ্ঠন, এটাতো ভয়ে থাকার কথাই। হয়তো মুখ ফসকে বলেছেন। কত কি যে বললেন, ২১ আগস্ট ও ১৫ আগস্ট নিয়ে। একে দায় চাপানো ওকে দায় চাপানো। অথচ এরা আয়নার সামনে দাঁড়ায় না। নিজেদের চেহারার দিকে কখনই তাকায় না। ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই, মানুষ এখন কি বলে জানেন? আপনাদের প্রধানমন্ত্রী যে কথাগুলো বলবে, যে অভিযোগগুলো করবে, তার উল্টোটা বিশ্বাস করতে হবে।

তিনি আরও বলেন, এত কিছুর পর এখন চাচ্ছেন বিরোধীদল অর্থাৎ রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিজের হাতে রাখতে। সেজন্য প্রধান নির্বাচন কমিশনারকে দায়িত্ব দিয়েছেন আরপিও ১৯৭২ এর যে অধিকারটুকু আছে নির্বাচন কমিশনের যে স্বাধীনতাটুকু আছে.., কেউ কখনও নিজের স্বাধীনতা খর্ব করে? আর নির্বাচন কমিশন স্বেচ্ছায় সমর্পণ করেছেন নিজেদের স্বাধীনতা।

তিনি বলেন, ‘আপনার বিবেক কী নাড়া দেয়নি; ইলিয়াস আলীর মতো একজন সাবেক এমপিকে গুম করে দেয়া হলো। কে গুম করেছেন, আপনি তো কাদের সাহেব জানেন? আজকে মনের ভিতর ত্রাসের সৃষ্টি হয়েছে, আতঙ্ক সৃষ্টি হয়েছে।’ এ সময় ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন সে বিষয়ে ওবায়দুল কাদের জানলেও কোন ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন রিজভী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ