রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেশে একদিনে করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২১৩১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২০৬ জনে। এছাড়া নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৩১ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৮ হাজার ৯২৫ করোনা রোগী।

আজ শনিবার বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৮৩৬ জন।

এর আগে শুক্রবার দেশে আরও ২ হাজার ২১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৪৭ জন।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৪১ হাজার ৩৩১ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৯ লাখ ৮ হাজার ৯৭৫ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪০৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ