শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

দুঃশাসনের যাঁতাকলে আমরা সবাই পিষ্ট: নুরুল হক নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান দুঃশাসনের যাঁতাকলে আমরা সবাই পিষ্ট বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। শনিবার রাতে গণসংহতি আন্দোলনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'সংকটে দেশ ও জনজীবন: মুক্তি কোন পথে?' শীর্ষক অনলাইন আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নুরুল হক নূর বলেন, বর্তমানে এই দুঃশাসনের যাঁতাকলে আমরা সবাই পিষ্ট। শুধুমাত্র রাজনৈতিক দল কিংবা ভিন্নমতের মানুষ নয়, আজকে সাংবাদিকরাও রেহাই পাচ্ছেন না। ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গ সবার ওপর নেমে আসছে। আমরা দেখলাম সাংবাদিক কাজল ভাইকে কিভাবে সীমান্তের ওপারে নিয়ে গিয়ে একটা নাটক সাজানো হলো। এর পেছনে কলকাঠি নাড়ছেন সরকারদলীয় একজন সংসদ সদস্য। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে আমি শুধুমাত্র একজনের উদাহরণ দিলাম।

তিনি বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের আট বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত ওই মামলার একটা তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাতি গড়ার কারিগরেরাও ফেসবুকের দুই-চার লাইন লেখার কারণে কারাগারে যেতে হচ্ছে। আজকে একজন মুদি দোকানদার করোনাকালীন সরকারদলীয় নেতাকর্মী লুটপাটের মহোৎসবের মেতে ওঠার প্রমাণ তুলে ধরার জন্য তাকে জেলে যেতে হয়। এই দুঃশাসনের মধ্যে আমরা কেউই নিরাপদ নই।

ডাকসু ভিপি সরকারের সমালোচনা করে বলেন, আজকে ছাত্র সমাজের একজন নেতা হিসেবে প্রতিনিয়ত আমাদেরকে অনিশ্চিত শঙ্কায় জীবন কাটাতে হয়। আমরা যেভাবে এই দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছি, কখন যেন আমাদেরকে গুম করা হয়। আমাদের মতো অনেকেই এমন অনিশ্চিত জীবন যাত্রার মধ্যে দিয়ে দিন কাটাতে হয়। এখন আমাদের প্রশ্ন স্বাধীনতার ৫০ বছর হতে চললো, এখনো কি আমরা দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট হতে থাকবো? এই দেশটা কি এভাবেই চলবে?

জাতীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে নুরুল হক নুর বলেন, তরুণরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছপা হন না। জাতীয় নেতারা যদি এক কাতারে এসে জনগণকে দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যের ডাক দিতে পারেন তাহলে জনগণ ঐক্যবদ্ধ হবে। আমরা এর জন্য জাতীয় নেতাদের দিকে তাকিয়ে রয়েছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ