শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

খুলছে নূরানী তালিমুল কুরআন বোর্ডের সকল প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্যবিধি মেনে নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ পরিচালিত সকল প্রতিষ্ঠানসমূহ খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও পরীক্ষা ও সিলেবাস সংক্রান্ত সিদ্ধান্তবলী আগামী সপ্তাহের মধ্যে ঘােষণা করা হবে।

আজ সোমবার বোর্ডটির পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির মহাসচিব মাওলানা বেলায়েত হুসাইন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তাতে বলা হয়েছে, এতদ্বারা ‘নূরানী তা'লীমুল কুরআন বাের্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান সমূহের পরিচালক/প্রধান শিক্ষকগণের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের অধিশাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন স্বারক নং-১৬.০০.০০০০.০০১.১৬.০০২.২০.২১৪ তারিখ- ২৪ আষাঢ় ১৪২৭ মােতাবেক ৮ জুলাই ২০২০ইং এবং গত ৯ ভাদ্র ১৪২৭ মােতাবেক ২৪ আগষ্ট ২০২০ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রনালয়ের মাদরাসা শাখা-২ জারিকৃত প্রজ্ঞাপন নং৫৭.০০.০০০০.০৮৫.৬৯.০০৬.১৫.১৪৬ প্রকাশ করে।

‘করােনা ভাইরাস (কোভিড-১৯] মহামারিতে জনগনকে সুরক্ষা দিয়ে সফল হয়ে বর্তমান সরকার উক্ত প্রজ্ঞাপন জারি করেন বলে আমরা বিশ্বাস করি। আরাে সতর্কতার জন্য নিম্নলিখিত স্বাস্থ্যবিধি মেনে আমাদের প্রতিষ্ঠান সমূহ পরিচালনায় আর কোন সংশয় বা বাধা নাই।’

জরুরী স্বাস্থ্যবিধি সমূহ: ক. প্রত্যেক শিক্ষার্থীর মাস্ক, হ্যান্ডগ্লাভস ও মাথায় নিরাপত্তা টুপি পরিধান করা আবশ্যক। খ, মাদরাসায় প্রবেশের পূর্বে মূল প্রবেশদ্বারে স্যানিটাইজিং করতে হবে। গ. শিক্ষার্থীরা তার নিজ নিজ কক্ষে অবস্থান করবে। বিক্ষিপ্তভাবে এদিক সেদিক চলাফেরা করবে না।

ঘ’ একজন শিক্ষার্থী থেকে অপর শিক্ষার্থী কমপক্ষে ৩ফুট দূরত্বে অবস্থান করবে। উ. কোভিড-১৯ এর কারণে কোলাকুলি ও মােসাফাহা করবে না। চ. শিক্ষক ও কর্মচারীগণও একইভাবে সরকারী স্বাস্থ্যবিধি অনুসরণ করে ক্লাস গ্রহণ করবেন।

-আব্দুল্লাহ আফফান/ওআই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ