শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

রিয়াদ থেকে বিমানের বিশেষ ফ্লাইট ৪ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) রিয়াদ থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ সোমবার বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত লিংকে ঢুকে নিবন্ধন করতে পারবেন। রিয়াদ থেকে ঢাকায় বিজনেস আসনে একমুখী যাত্রায় ভাড়া তিন হাজার সৌদি রিয়াল ও ইকোনমি আসনে ভাড়া ২১৫০ সৌদি রিয়াল।

বিমানের রিয়াদ অফিস থেকে কেবল রেজিস্ট্রারকৃত যাত্রীরা মূল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকিট কিনতে পারবেন। ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ