রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এবার পাবজি-সহ ১১৮ চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার পাবজি-সহ ১১৮ মোবাইল চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার। আজ বুধবার এক বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে দেশটির তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়।

জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ঝুঁকির মাত্রা’ বিবেচনা করে ১১৮ টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হচ্ছে। যা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার, ভারতের প্রতিরক্ষা, দেশের সুরক্ষা ও আইনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক।

তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ অনুচ্ছেদের আওতায় চীনা অ্যাপটি নিষিদ্ধ করা হয়। এ পদক্ষেপ কোটি কোটি ভারতীয় নাগরিকের মোবাইল ও ইন্টারনেট সুরক্ষা নিশ্চিত করবে বলে দাবি করে দেশটির কেন্দ্রীয় মন্ত্রণালয়।

এর আগে চলতি বছরের জুনে টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার-ইট, উই-চ্যাট, ক্যামস্ক্যানার-সহ ৫৯টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার। জুন মাসে লাদাখের গালওয়ান সীমান্তে সংঘর্ষের পরই দুই ধাপে একাধিক জনপ্রিয় চীনা অ্যাপ দেশটিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস।

-এএ