রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আবরার রাহাতের মৃত্যু: আনিসুল হকসহ ৫ জনের জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর মামলায় প্রথম আলোর কিশোর আলো ম্যাগাজিনের সম্পাদক আনিসুল হকসহ ৫ জন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

আনিসুল হক ছাড়া অন্য আসামিরা হলেন- প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক।

বৃহস্পতিবার তারা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহা. জসিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে গতকাল বুধবার মালামাল ক্রোকের আদেশ প্রত্যাহার করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তাদের আইনজীবী আহসানুল হক সমাজি ও প্রশান্ত কুমার কর্মকার।

গত বছরের ৬ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহা. আমিনুল হকের আদালতে মামলা দায়ের করলে বিচারক নাইমুল আবরার রাহাতের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ