রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

টাইফুনরে আঘাতে লন্ডভন্ড দক্ষণি কোরয়িার উপকূল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শক্তিশালী টাইফুন মাইসাকের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূল। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। বুসান শহরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পূর্ব চীন সাগরে একটি কার্গো জাহাজসহ ৪০ জনের বেশি নাবিক নিখোঁজ রয়েছে।

দক্ষিণ কোরিয়ার উপকূলীয় এলাকায় তান্ডব চালিয়েছে শক্তিশালী টাইফুন মাইসাক। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে উপকূলে আছড়ে পড়ে এটি। এ কারণে দেশটির দক্ষিণাঞ্চল এবং জেজু দ্বীপ থেকে দুই হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

টাইফুনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুসান শহর। উপকূলীয় বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এটি আস্তে আস্তে উত্তর কোরিয়ার দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এদিকে জাপানের উপকূলে পূর্ব চীন সাগরে টাইফুন মাইসাকের কবলে পড়ে ৪৩ ক্রুসহ একটি মালবাহী জাহাজ নিখোঁজ রয়েছে।

পানামার পতাকাবাহী একটি জাহাজ গাল্ফ লাইভস্টক ওয়ানে ফিলিপিন্সের ৩৯জন, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার দুই জন করে চার জন ক্রু ছিলো বলে জানা গেছে।

-এটি