রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) নিহত হয়েছেন। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

বুধবার জম্মু-কাশ্মীর সীমান্তের রাজৌর এলাকায় সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় এ ঘটনা ঘটে। উপত্যকা এলাকায় চীনা বাহিনীর হামলায় এক সেনা নিহতের ঘটনা সামনে আসার মধ্যেই এ ঘটনা ঘটল।

ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানায়, পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি ভঙ্গ করে কেরি সেক্টরে গুলি চালায়। এতে ওই জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) গুলিতে গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। এ ঘটনায় পাকিস্তানকেও জবাব দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

খবরে বলা হয়েছে, চার দিনের মাথায় এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ৩০ আগস্ট রাজৌর জেলার নওশেরা এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক জেসিও নিহত হয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ