রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গোপনে ইসরায়েলের পক্ষে কাজ করছে কয়েকটি আরব দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমিরাত-ইসরায়েলের জন্য আকাশপথ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়ায় বাহরাইনের সমালোচনা করেছে অবরুদ্ধ গাজার শাসকগোষ্ঠী হামাস।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) হামাসের মুখপাত্র হাজেম কাসেমি বলেন, আমিরাত-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকের চুক্তি বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে কয়েকটি আরব দেশ ফিলিস্তিনে তেল আবিবের সম্প্রসারণবাদনীতিকে সমর্থন করছে। ক্ষতিগ্রস্ত করছে আরবদের অধিকার আদায়ের সংগ্রাম।

আমিরাতের সম্পর্ক স্বাভাবিকের চুক্তি প্রতিহত করার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান কাসেমি। বলেন, আমিরাতের চুক্তি বাস্তবায়নে সহযোগিতা ইসরাইলি দখলদারিত্ব এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে তেল আবিবের চলমান অপরাধমূলক কর্মকাণ্ডকে আরো উৎসাহী করবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আমিরাত-ইসরাইলের জন্য আকাশপথ উন্মুক্তের ঘোষণা দেয় বাহরাইন। দেশটির ট্রান্সপোর্টেশন অ্যান্ড টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানায়। এর আগের দিন, ইসরাইলে যাওয়ার জন্য আমিরাতের বিমানকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় রিয়াদ।

গত সোমবার প্রথম ইসরাইলি বাণিজ্যিক ফ্লাইট আবুধাবিতে অবতরণ করে। চুক্তি বাস্তবায়নের প্রথম ধাপ বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শীর্ষ প্রতিনিধিরা ওই ফ্লাইটে আমিরাত পৌঁছান। সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করে আবুধাবি যান তারা।

-এটি