সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


পরোপকারীরা আল্লাহর প্রিয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবু দাউদ আরকামী।।

পার্থিব দুনিয়ায় মানুষ মানুষের সহযোগী। বিপদে-আপদে একে অন্যের পাশে দাঁড়াবে এমনটাই দাবি মানবতার। ইসলামে পরোপকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ঈমানের দাবি এবং আল্লাহ তা‘আলার অত্যন্ত পসন্দনীয় কাজ।

এ জীবন শুধু নিজের ভোগ-বিলাসিতার জন্য নয়; বরং গোটা সৃষ্টির উপকার সাধন এবং কল্যাণকামিতা প্রত্যেক মানুষের অন্তরে জাগ্রত থাকবে, এটাই ইসলামের বিধান।

এক হাদীসে ইরশাদ হয়েছে- “যে ব্যক্তি মানুষের বেশি উপকার করে, সেই শ্রেষ্ঠ মানুষ।”

অন্য হাদীসে এসেছে- ‘আল্লাহ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে।’

এ হাদীস জানাচ্ছে- পরোপকারের লাভ কেবল আখিরাতেই নয়, দুনিয়ায়ও পাওয়া যায়। তবে তা পাওয়া যায় কেবল তখনই, যখন লক্ষবস্তু হয় আল্লাহর সন্তুষ্টি।

নিজের জন্য ত্যাগ স্বীকার করতে পারে সবাই, কিন্তু পরের জন্য কিছু করার মতো উদারতা ও মহত্ব ক’জনের আছে। যারা অন্যের উপকার করে তারা আল্লাহর প্রিয়। আল্লাহ যেমন উদার ও মহামহিম তেমনি এই গুণ যার মধ্যে আছে তাকে পছন্দ করেন। পরোপকার দ্বারা সহজেই আল্লাহর নৈকট্য অর্জন করা যায়।

মানুষের সৎগুণাবলির অন্যতম হচ্ছে পরোপকার। পরোপকার হচ্ছে, অন্যের প্রয়োজনে নিঃস্বার্থভাবে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। বিপদে-আপদে পাশে থাকা ও যথাসম্ভব সহযোগিতা করা। সামাজিক জীব মানুষ। একে অপরের সহযোগিতা ছাড়া জীবনযাপন করা প্রায় অসম্ভব। যখন কোনো সমাজে একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব হ্রাস পায়, সে সমাজের মানুষ সব দিক দিয়েই পিছিয়ে পড়ে। সে সমাজে অরাজকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়, শান্তি হ্রাস পায়। পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যায়। সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়।

এমন অনেক সমস্যা আছে, যা একা কোনো ব্যক্তির পক্ষে সমাধান করা সম্ভব নয়। তবে তার সঙ্গে যদি এক বা একাধিক ব্যক্তির শ্রম ও প্রচেষ্টা জড়িত হয়, তাহলে ওই সব সমস্যার সমাধান সহজেই হয়ে যায়।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি মানুষের সঙ্গে সদয় ব্যবহার ও দয়া করে না, আল্লাহ তায়ালাও তার সঙ্গে সদয় ব্যবহার এবং দয়া দেখাবেন না।’ অন্য হাদিসে আছে, ‘আমার উম্মতের বহু লোক নামাজ ও রোজার আধিক্যের কারণে জান্নাতে যাবে না। বরং আল্লাহ তায়ালা তাদের অন্তরের পরিশুদ্ধতা, আন্তরিকতা, দানশীলতা ও সব মুসলমানের প্রতি দয়াদ্র হওয়ার কারণে তাদের প্রতি করুণা করবেন। ফলে তারা জান্নাতে যাবে।’

পরোপকারী হতে হলে অ