রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

ময়মনসিংহে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)।।
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ২জনকে আটক করেছে র‍্যাব-১৪ ময়মনসিংহ।

আজ শুক্রবার বেলা ২ টার দিকে নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের শম্ভুগঞ্জ গোলচত্বর ইউনিয়ন পরিষদের সামনে নেত্রকোনা নারায়ণগঞ্জ গামী ঢাকা মেট্রো ব-১১-৫৫৮৯ যাত্রীবাহী যশোদা পরিবহনের একটি বাস তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য হরলিক্স,কোলগেট টুথপেষ্ট, পন্ডস ফেইস পাউডার সহ ২জনকে আটক করা হয়েছে,আটককৃতরা হলো,হুমায়ুন কবির(৩২), জুনায়েদ (২৫)।

জানা গেছে হুমায়ুন কবিরের স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার চাটখিল থানাধীন সাতরা পাড়া। জুনায়েদের স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জ জেলার সদর থানার লতিফপুর গ্রাম। তারা অবৈধভাবে চোরাইপথে ভারতীয় পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রি করায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ(১) ও (খ) ধারায় অপরাধ করেছেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ