রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২৮ দিনের মধ্যে দেশে করোনায় সর্বনিম্ন মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেশ কিছুদিন ধরে করোনাভাইরাসের সংক্রমণ দেশে অনেকটাই কমতির দিকে। সবশেষ চব্বিশ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে গত ২৮ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে। নতুন শনাক্তের সংখ্যাও নেমে এসেছে দুই হাজারের নিচে।

সবশেষ পরিস্থিতি তুলে ধরে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ২৯ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪১২ জনে।

দেশে এর চেয়ে কম মৃত্যু হয়েছে গত ৭ আগস্ট। ওই দিন করোনায় প্রাণ হারিয়েছিল ২৭ জন। এরপর একদিনও মৃত্যুর সংখ্যা তিরিশ জনের নিচে নামেনি। বরং বারো দিন প্রাণহানির সংখ্যা ছিল ৪০ জনের ওপরে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ৬৪ জন, ৩০ জুন; আর সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ৪ হাজার ১৯ জন, ২ জুলাই।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করে করোনার সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৯২৯ জনের শরীরে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ৬১৫ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ২১১ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৬ হাজার ১৯১ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ