শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহে বিক্ষোভ মিছিলের ডাক ইত্তেফাকুল উলামার ‘মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজ গঠনেরও কেন্দ্র’ আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

আল্লামা তাফাজ্জল হক হবিগঞ্জী রহ. এর নামে সড়ক উদ্ভোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাইখুল হাদিস ওয়াত তাফসীর, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সাবেক সিনিয়র সহ-সভাপতি, আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. এর নামে সড়ক উদ্ভোধন করা হয়েছে। শায়েস্থাগঞ্জ উপজেলা চেয়াম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট আবু জাহির এমপি সড়কের ‘নেইমফলক’ উদ্ভোধন করেন।

জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ পৌরসভার মেইন রোড থেকে দক্ষিণমুখী বিরামচর সাবাজপুর এলাকায় এ সড়কটির অবস্থান।

সড়ক উদ্ধোধনের সময় উপস্থিত ছিলেন শায়েস্থাগঞ্জ পৌর মেয়র মোহা. ছালেক মিয়া, শায়েস্থাগঞ্জ উপজেলা চেয়াম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. এর তৃতীয় ছেলে ও উমেদনগর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস হাফেজ মাওলানা তাফহিমুল হক আওয়ার ইসলামকে জানান, উদ্ধোধন হওয়া অনুষ্ঠানে তার উপস্থিত হওয়ার কথা থাকলেও পাশেই একটি মাদরাসা ভবন উদ্ধোধনের কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তবে তিনি এ মহৎ কাজের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ