রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮


একসময় হজযাত্রায় লাগত ৯ মাস, এখন কয়েক ঘণ্টা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

একসময় পবিত্র হজ পালনের উদ্দেশে মক্কা-মদিনার পথে যাত্রা করতে হাজিদের সময় লাগত প্রায় নয় মাস। দীর্ঘ এই সফরে তাদের বড় একটি অংশ পায়ে হেঁটে যাত্রা করতেন। প্রয়োজন অনুযায়ী সমুদ্রপথও ব্যবহার করা হতো।

সময় বদলেছে। আধুনিক যোগাযোগব্যবস্থার উন্নতির ফলে এখন আকাশপথে কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবে পৌঁছানো সম্ভব হচ্ছে। পাশাপাশি মক্কা ও মদিনার মধ্যে যাতায়াত আরও দ্রুত ও সহজ করেছে হারামাইন হাই-স্পিড রেলওয়ে।

একসময় যে হজযাত্রা ছিল দীর্ঘ ও কষ্টসাধ্য সফর, আধুনিক পরিবহনব্যবস্থার কারণে তা এখন অনেক বেশি সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে।

হজযাত্রীদের যাতায়াত সহজ করতে আধুনিক পরিবহনব্যবস্থা ও সৌদি আরবের বিভিন্ন সেবার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছেন মুসল্লিরা।

সূত্র: ইসলামিক ইনফরমেশন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ