রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামফোবিয়ার অভিযোগে বিজেপি নেতার পেজ নিষিদ্ধ করলো ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকে বিদ্বেষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা টি. রাজা সিংয়ের ফেসবুক পেজ এবং ইন্সটাগ্রাম একাউন্ট নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

সম্প্রতি ফেসবুকের মুখপাত্র এক বিবৃতিতে জানান, ‘ফেসবুক নীতি বিরোধী হিংসা ও বিদ্বেষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাজা সিংকে ফেসবুকে নিষিদ্ধ করা হয়েছে।’ এর আগে, রাজা সিংয়ের দেওয়া বিদ্বেষমূলক পোস্টটি সরিয়ে দেয় ফেসবুক।

ভারতে প্রায় ৩০০ মিলিয়ন অ্যাকাউন্ট রয়েছে ফেসবুকের। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে ভারতের ক্ষমতাসীন দলের পক্ষে ফেসবুকের কন্টেন্ট পলিসি অতিরিক্ত সুবিধা দিচ্ছে- এমন খবর প্রকাশ হলে তা ফেসবুক কর্তৃপক্ষের নজরে আসে। নীতি পরিপন্থী পোস্ট বা কর্মকাণ্ডের কারণে বিশ্বজুড়ে বিভিন্ন গোষ্ঠী এবং ব্যক্তিকে নিষিদ্ধ করেছে ফেসবুক। ভারতের তেলেঙ্গানা রাজ্যের বিধানসভার সদস্য রাজা সিং। এই রাজ্যের মুখ্যমন্ত্রী আঞ্চলিক দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির কে. চন্দ্রশেখর রাও।

ফেসবুকের একজন মুখপাত্র এক ই-মেইল বিবৃতিতে বলেন, ‘আমরা রাজা সিংকে আমাদের নীতিমালা ভঙ্গের কারণে ফেসবুকে নিষিদ্ধ করেছি। আমাদের নীতিমালায় সহিংস ও ঘৃণ্য বক্তব্য প্রচার নিষিদ্ধ।’ বিবৃতিতে আরো যুক্ত করে বলা হয়েছে, সম্ভাব্য লঙ্ঘনকারীদের মূল্যায়ন করার প্রক্রিয়াটি বিস্তৃত এবং এটিই আমাদের ফেসবুকের অ্যাকাউন্টটি অপসারণের সিদ্ধান্তের দিকে পরিচালিত করেছে। সূত্র: ইকনা

-এটি