শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

চাঁপাইনবাবগঞ্জের ‘ছোট সোনামসজিদ’: দর্শকমেলা বসে যেখানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দমান নওশাদ: মোঘল আমলের স্থাপত্য কীর্তিগুলোর মধ্যে শিল্প ভাস্কর্যের অন্যতম নিদর্শন হচ্ছে দুটি মসজিদ। একটি বড় সোনা মসজিদ। অন্যটি ছোট সোনা মসজিদ। বড় সোনামসজিদ রয়েছে ভারতের মালদহে। আর রাজশাহীর পাশের জেলা চাঁপাইনবাবঞ্জের পশ্চিমে শিবগঞ্জ থানার ফিরোজপুর মৌজায় রয়েছে ছোট সোনামসজিদ।

ঢাকা থেকে ছোট সোনা মসজিদের দূরত্ব ৩১৭ কিলোমিটার। উত্তরের বিভাগীয় শহর রাজশাহী থেকে দূরত্ব মাত্র ৮২ কিলোমিটার। এর প্রাচীন স্থাপত্যকলা আজও দর্শনার্থীদের টানে। প্রতিদিন বসে দর্শকদের মিলনমেলা। তবে চাইলে যে কেউ স্বাস্থ্যবিধি মেনেই ঘুরে আসতে পারেন- ঐতিহাসিক ছোট সোনামসজিদে।

রাজধানী ঢাকা থেকে সড়কপথে সময় লাগবে ৮ থেকে ১০ ঘণ্টা। রাজশাহী থেকে পৌনে ২ ঘণ্টা। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে ৪০ কিলোমিটারের মধ্যেই ছোট সোনামসজিদ। এছাড়া ঢাকা থেকে ট্রেনেও যাওয়া যাবে রাজশাহী। সেখান থেকে সোনামসজিদ।

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ এবং ঈদের প্রধান জামাতও অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক এই মসজিদে।

প্রত্নতত্ত্ব গবেষণা প্রতিষ্ঠান রাজশাহী হেরিটেজের সভাপতি মাহবুব সিদ্দিকী জানান, বড় সোনামসজিদ রয়েছে ভারতের মালদহে। আর রাজশাহীর পাশের জেলা চাঁপাইনবাবঞ্জের পশ্চিমে শিবগঞ্জ থানার ফিরোজপুর মৌজায় রয়েছে ছোট সোনামসজিদ। এটি সুলতানী আমলের স্থাপত্য কীর্তিগুলোর মধ্যে শিল্প ভাস্কর্যের অন্যতম নিদর্শন।

এর প্রাচীন গঠনভঙ্গির বৈচিত্র্যময় সৌন্দর্যের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে- এই মসজিদের গম্বুজগুলির মধ্যস্থলে কেন্দ্রীয় গম্বুজ হিসেবে বাংলাদেশে প্রচলিত চৌচালা বাড়ির চালের মতো পরস্পর তিনটি গম্বুজ সংযোজিত রয়েছে। এছাড়া দুই সারিতে তিনটি করে দুই পাশে রয়েছে আরও ১২টি গোলাকৃতির গম্বুজ। মোট ১৪টি গম্বুজ ছোট সোনামসজিদের অপরূপ শোভা ধারণ করে রেখেছে আজও।

এই মসজিদের ভেতরটা গৌড়ের আদিনা মসজিদের অনুরূপ। মসজিদের ভেতরে উত্তর-পশ্চিম কোণে  নারীদের নামাজ পড়ার জন্য একটি স্বতন্ত্র ছাদ বা মঞ্চ প্রস্তর স্তম্ভের ওপর স্থাপিত রয়েছে এবং সেখানে যাতায়াতের জন্য উত্তর দেয়ালে একটি সিঁড়ি রয়েছে। সিঁড়ি সংলগ্ন একটি মিনারও রয়েছে আজান দেওয়ার জন্য। ভেতরের ওই à¦