সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

হাফেজ হলেন আইনুদ্দীন আল আজাদ পুত্র গালিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বিখ্যাত ইসলামী সংগীতশিল্পী মরহুম আইনুদ্দীন আল আজাদ রহ. এর পুত্র ‘আসাদুল্লাহ গালিব বিন আজাদ’ পবিত্র কুরআনুল কারীম হিফজ সমাপ্ত করেছেন। আজ সকালে শেষ সবকের মাধ্যমে এ হিফজ সম্পন্ন করেন আজাদ পুত্র গালিব। কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আন্তর্জাতিক কারী নাজমুল হাসান পরিচালিত ‘তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসা’ যাত্রাবাড়ী থেকে হিফজ  সম্পন্ন করেছে আইনুদ্দীন পুত্র আসাদুল্লাহ গালিব। তার হিফজ সম্পন্ন করতে প্রায় তিন বছরের কিছু বেশি সময় লেগেছে।

মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে বদরুজ্জমান বলেন, কলরব প্রতিষ্ঠাতা আইনুদ্দীন আল আজাদ ভাইর স্বপ্ন ছিলো তার ছেলে হাফেজ হবে। আলেম হবে। আজ তাঁর স্বপ্নের একধাপ বাস্তবায়ন হয়েছে। তাঁর পুত্র হাফেজ হয়েছেন। সামনে থেকে আমরা তাঁকে আলেম বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাবো। এ জন্য যা যা পদক্ষেপ নেয়া দরকার সবকিছুই কলরবের পক্ষ থেকে করা হবে। তিনি বলেন, আজ যদি আইনুদ্দীন আল আজাদ ভাই বেঁচে থাকতেন তাহলে সবচে বেশি খুশি হতেন।

সংগীতশিল্পী মরহুম আইনুদ্দীন আল আজাদ রহ. মৃত্যুকালে দুই সন্তান রেখে যান। বড় মেয়ে তুহফা আজাদ রুহি ও ছেলে আসাদুল্লাহ গালিব। আইনুদ্দীন আল আজাদ রহ. এর মৃত্যুর সময় আসাদুল্লাহ গালিবের বয়স ছিলো মাত্র ৫ বছর। আজ সে হাফেজে কুরআন হয়ে বাবার স্বপ্নকে উজ্জল করেছে। আসাদুল্লাহ গালিব দেশবাসীর কাছে তাঁর উজ্জল ভবিষতের জন্য দোয়া চেয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ