রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসরায়েলকে আরেক মুসলিম দেশের স্বীকৃতি, আরব লিগের তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউরোপের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কসোভো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে সিদ্ধান্ত নিয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছে আরব লিগ।

আরব লিগের মহাসচিব আহমাদ আবুলগেইত গতকাল শনিবার কায়রোয় এক বক্তব্যে এ নিন্দা জানান। সংবাদমাধ্যম পার্সটুডের খবরে এমনটি জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার ঘোষণা দেন, বলকান অঞ্চলের দুই প্রতিদ্বন্দ্বী দেশ সার্বিয়া ও কসোভোর মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষরে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে। একটি রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হওয়ার দুই যুগ পর এ দুই দেশ একটি চুক্তিতে পৌঁছাল।

তবে এই চুক্তিতে দুটি অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বিয়া বলেছে, তারা তাদের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে অধিকৃত জেরুজালেমের আল কুদসে নিয়ে যাবে। মুসলিম অধ্যুষিত কসোভোও প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, তারাও দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং একই সঙ্গে তারা ইসরায়েলের স্বীকৃতির পর জেরুজালেমের আল কুদসে তাদের নিজস্ব দূতাবাস স্থাপন করবে।

আরব লিগের মহাসচিব আহমাদ আবুলগেইত কসোভোর এ সিদ্ধান্তকে ‘ভ্রান্ত’ এবং ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাববিরোধী’ বলে মন্তব্য করেছেন। ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলওর নির্বাহী কমিটির সচিব সায়েব এরকাতও সার্বিয়া ও কসোভোর এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী অভিলাষ পূর্ণ করতে ফিলিস্তিনি জনগণকে বলির পাঁঠা বানাচ্ছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ