শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ইসরায়েলকে স্বীকৃতি দাও সন্ত্রাসীর খাতা থেকে নাম কাটাও: সুদানকে পম্পেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন সরকার সুদানকে এই প্রস্তাব দিয়েছে যে, দেশটি ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দিলে সুদানের নাম সন্ত্রাসবাদে সমর্থনের দেশগুলোর তালিকা থেকে বাদ দেয়া হবে।

সুদানের পররাষ্ট্রমন্ত্রী উমর কামারুদ্দিন আমেরিকার এই ন্যাক্কারজনক প্রস্তাবের খবর ফাঁস করে দিয়েছেন। তিনি আরবি দৈনিক আত-তিয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি খার্তুম সফরে গিয়ে সুদান সরকারকে এই প্রস্তাব দিয়েছেন।

তিনি জানান, পম্পেও সুদান সরকারকে বলেছেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদে সুদানের কথিত সমর্থনের কারণে দেশটির যে নাম আমেরিকার সন্ত্রাসবাদের কালো তালিকায় রয়েছে তা কাটাতে হলে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। পম্পেও এই দু’টি বিষয়কে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করিয়ে দিতে সক্ষম হন। ট্রাম্প প্রশাসন এখন আরো বেশি আরব দেশকে একই কাজে উদ্বুদ্ধ করার জন্য নানারকম ফন্দি ও কৌশলের আশ্রয় নিচ্ছে। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ