শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহে বিক্ষোভ মিছিলের ডাক ইত্তেফাকুল উলামার ‘মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজ গঠনেরও কেন্দ্র’ আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্ঘটনা রোধে মসজিদের বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষার আহ্বান ইফার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের সকল মসজিদে বিশেষ করে যে সকল মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র আছে সে সকল মসজিদে বৈদ্যুতিক সংযোগগুলো শর্টসার্কিটসহ অন্যান্য দুর্ঘটনা রোধে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়/জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসনসহ গণপূর্ত অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় মসজিদ কমিটির সক্রিয় অংশগ্রহণে জরুরীভিত্তিতে পরীক্ষা ও মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এই প্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশের সকল মসজিদের বৈদ্যুতিক সংযোগগুলো শর্টসার্কিটসহ বিভিন্ন দুর্ঘটনা রোধে জরুরীভিত্তিতে পরীক্ষা ও মেরামত করার আহবান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর, শুক্রবার রাতে নারায়নগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুল সালাত জামে মসজিদে এশার নামাজ আদায় করার সময় অগ্নিকান্ড ও ভয়াবহ বিস্ফোরণে মসজিদের ইমাম সাহেব ও মুয়াজ্জিনসহ ২৩ জন মুসল্লি মৃত্যুবরণ করেন এবং অনেকেই অগ্নিদগ্ধ হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ