শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহে বিক্ষোভ মিছিলের ডাক ইত্তেফাকুল উলামার ‘মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজ গঠনেরও কেন্দ্র’ আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে নিহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে: মুফতী মুহাম্মদ ওয়াককাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে নিহত ও ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে মর্মে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) এর সভাপতি ও সাবেক মন্ত্রী মুফতী মুহাম্মদ ওয়াককাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মুহিউদ্দিন ইকরাম। সংগঠনের যুগ্ম মহাসচিব ওয়ালী উল্লাহ আরমান প্রেরিত এক বিবৃতিতে এ কথা বলেছেন তারা।

বিবৃতিতে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, তিতাস গ্যাসসহ সংশ্লিষ্ট যারাই বারবার বলা সত্ত্বেও মসজিদের নিচের গ্যাসের লাইন সংস্কার করেনি, তাদেরকে এই মর্মান্তিক মৃত্যুর দায় নিতে হবে।

জমিয়ত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত মসজিদের ব্যাপারে জালানি মন্ত্রী নসরুল হামিদের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাতের আঁধারে বিনাভোটের সরকারের মন্ত্রী যেখানে মৃত ও আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে মানবিকতার পরিচয় দিবেন, সেখানে উল্টো তিনি মসজিদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে নিজের অযোগ্যতা ও অমানবিকতার প্রমাণ দিয়েছেন।

নেতৃবৃন্দ গুরুতর আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহবান জানান। এছাড়া ক্ষতিগ্রস্ত মসজিদটি ঠিক করে অবিলম্বে নামাজের উপযোগী করে দেওয়ার জন্যও জোর দাবী জানান তারা। মসজিদে এসি বিস্ফোরণে শহিদ ইমাম-মুয়াজ্জিনসহ ছাব্বিশজনের মৃত্যুতে গভীর শোকও প্রকাশ করেন তারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ