রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ঢাকা-৫ আসনে মনিরুল ও নওগাঁ-৬ এ হেলাল আ. লীগের মনোনয়ন পেলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে মনিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ আসনে মুহা. আনোয়ার হোসেন হেলালকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

সোমবার সকালে নিজের সরকারি বাসভবন থেকে এক ভিডিও কনফারেন্সে এ ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মনিরুল ইসলাম মনু হলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি। এছাড়া আনোয়ার হোসেন হেলাল হলেন রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

ওবায়দুল কাদের বলেন, ‘গত ৩০ আগস্ট গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বোর্ড চেয়ারপারসন ও দেশরত্ন শেখ হাসিনার সভাপতিত্বে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-৫ আসনে মনিরুল ইসলাম মনু এবং নওগাঁ-৬ আসনে মো. আনোয়ার হোসেন হেলালকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর বিজয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।’

অপরদিকে ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে তফসিল ঘোষণা করার পর নৌকার প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ