রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাকিস্তানে ১৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১৫ দিনের মধ্যে পর্যায়ক্রমে সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। করোনাভাইরাসের কারণে প্রায় ৬ মাস ধরে দেশটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

ডন-এর খবরে বলা হয়, আজ সোমবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের শিক্ষামন্ত্রী সাফকাত মেহমুদ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার এ ঘোষণা দেন। তিনি জানান, প্রথম দফায় (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়, দ্বাদশ শ্রেণিসহ সব প্রফেশনাল কলেজ খুলে দেওয়া হবে।

সাফকাত মেহমুদ বলেন, আগামী ২৩ সেপ্টেম্বর ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান খোলা হবে। সর্বশেষ ৩০ সেপ্টেম্বর প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হবে।

পাকিস্তানের সরকারি হিসাব মতে, দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৯৯ হাজার ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ছয় হাজার ৩৪৭ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন, দুই লাখ ৮৬ হাজারের বেশি। সূত্র: ডন নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ