রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

বিল-ভাউচারসহ রেকর্ডপত্র চেয়ে কুয়েত মৈত্রী হাসপাতালকে দুদকের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাস্ক-পিপিইসহ বিভিন্ন সরঞ্জাম কেনায় দুর্নীতি অভিযোগ অনুসন্ধানে কুয়েত মৈত্রী হাসপাতালকে বিল-ভাউচারসহ রেকর্ডপত্র চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

রোববার বিকেলে দুদক প্রধান কার্যালয়ের পরিচালক মীর মুহা. জয়নুল আবেদীন শিবলী সাক্ষরিত জরুরি চিঠিতে এসব রেকর্ডপত্র চাওয়া হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে রেকর্ডপত্র সরবরাহ করতে বলা হয়েছে কুয়েত মৈত্রী হাসপাতালকে।

দুদকের জনসংযোগ পরিচালক প্রণব সাহা জানান, কুয়েত মৈত্রী হাসপাতালের কাছে যেসব নথি চাওয়া হয়েছে তা হলো- ২০২০ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় যেসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে তার আইটেমভিত্তিক বিবরণ, ব্যয়িত অর্থের পরিমাণ ও সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা, ক্রয় কমিটির তথ্য এবং বর্ণিত স্বাস্থ্য সরঞ্জাম কেনা সংক্রান্ত নথি ও নোটশিটের সত্যায়িত ফটোকপি।

এছাড়া স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহের জন্য বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানের অনুকূলে কি পরিমাণ বিল পরিশোধ করা হয়েছে তার তথ্য এবং কি পরিমাণ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও স্বাস্থ্য সরঞ্জাম বর্তমানে মজুত রয়েছে তার তথ্য।

গত ৯ আগস্ট করোনাকালে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে কুয়েত মৈত্রী হাসপাতালের বেশকিছু নথিপত্র তলব করেছিল দুদক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ