রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মিশরে আড়াই হাজার বছর পুরোনো অক্ষত কফিন আবিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরে আড়াই হাজার বছর পুরোনো বেশ কিছু কফিন আবিষ্কৃত হয়েছে, যা একেবারেই অক্ষত।

গতকাল রোববার দেশটির কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

গ্লোবাল টাইমস জানায়, নীল নদের তীরে গিজা শহরের সাকারা নেক্রোপলিস এলাকায় একটি প্রত্নতাত্ত্বিক সাইট থেকে এসব কফিন পাওয়া যায়।তিনটি সিল করা জায়গায় ১১ মিটার গভীর সুরক্ষিত খাদের ভেতরে ১৩টির বেশি কফিনের সংগ্রহ পাওয়া যায়। মিশরীয় সভ্যতার অমূল্য এসব নিদর্শন আবিষ্কারের পরপরই সাইটটিতে পরিদর্শনে যান মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রী খালেদ আল আনানি এবং প্রত্নতত্ত্ব কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মোস্তাফা ওয়াজিরি।

মন্ত্রী খালেদ আল আনানি বলেন, ‘আসাসিফ সমাধিস্থলে আবিষ্কারের পর এটাই বেশি সংখ্যক কফিনের সন্ধানের ঘটনা।’

২০১৯ সালের অক্টোবরে লাক্সার প্রদেশে আসাসিফ সমাধিস্থলে ৩০টি প্রাচীন কফিন আবিষ্কৃত হয়েছিল। সাকারায় খননকাজে প্রত্নতাত্ত্বিক মিশনের নেতৃত্ব দেয়া মোস্তাফা ওয়াজিরি বলেন, ‘সাকারায় আবিষ্কৃত বর্ণিল কাঠের কফিনগুলো একটি দুর্দান্ত সংগ্রহ, আড়াই হাজার বছর পেরিয়ে যাওয়ার পরেও এগুলোর রং এবং শিলালিপি এখনো ভাল অবস্থানে আছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ