রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ট্রাজেডি: কাতার আমিরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি। সেই সঙ্গে মর্মান্তিক এই ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

কাতার নিউজ এজেন্সি জানায়, ঘটনার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আলাদা আলাদাভাবে শোকবার্তা পাঠান।

গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এশার নামাজের পর ফতুল্লায় পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ভেতরে হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নামাজ পড়তে আসা অন্তত ৪০ জন মুসল্লি দগ্ধ হন। পরে গুরুতর আহত ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এর মধ্যে ইমাম ও মুয়াজ্জিনসহ এখন পর্যন্ত মারা গেছেন ২৭ জন এবং মুহা. মামুন (৩০) নামে একজন হাসপাতাল ছেড়েছেন। বাকিরা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ