রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭২ লাখ ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৯১ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৯১ হাজার ২৮৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭২ লাখ ৫৫ হাজার ৭৫০ জনে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৮২ লাখ ৪৩ হাজার ৫০৯ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আজ সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২০৬ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৬৩ লাখ ৬০৬ জন।

আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। আজ সকাল পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে ৪২ লাখ ৪ হাজার ৬১৩ জন। এ পর্যন্ত মারা গেছে ৭১ হাজার ৬৪২ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দেশটির অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৪৭ হাজার ৭৯৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ