শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ইউএনওর বাসায় ‘চুরির ঘটনা’ বিশ্বাসযোগ্য হয়নি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, চুরি করার উদ্দেশ্যে সেখানে হামলা হয়েছে, এ কথা দেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার পেছনের রহস্য ও এর সঙ্গে জড়িত গডফাদারদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া চুরি করার উদ্দেশ্যে সেখানে হামলা হয়েছে, এ কথা দেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি। তাই হামলার কারণ এবং এর পেছনের রহস্য খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে। এর পেছনের গডফাদার কারা, তা খুঁজে বের করা হবে।

ইতোমধ্যে ইউএনওদের বাসভবনে পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তাদের রাত্রীকালীন নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পুরো উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা দিতেও নির্দেশ দেয়া হয়েছে। কারণ সেখানেও অনেক অফিসার পরিবার নিয়ে বসবাস করেন। তাদেরও নিরাপত্তার প্রশ্ন রয়েছে।

মেজর সিনহা হত্যা মামলার ব্যাপারে তিনি বলেন, কক্সবাজারে মেজর হত্যার তদন্ত যৌথভাবে হচ্ছে। তদন্ত প্রতিবেদন অনুসারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ