রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে শোক প্রকাশ করেছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ভারত।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের কাছে পাঠানো এক চিঠিতে মসজিদে দুর্ঘটনায় নিহতদের প্রতি আন্তরিক সহানুভূতি এবং গভীর সমবেদনা জানান।

চিঠিতে তিনি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন এস জয়শঙ্কর।

মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে এক বার্তায় বলা হয়েছে, নারায়ণগঞ্জের বায়তুস সালাম মসজিদে ভয়াবহ বিস্ফোরণ সম্পর্কে জেনে আমরা গভীরভাবে মর্মাহত হয়েছি।

এ ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। যারা আহত অবস্থায় আছেন সবার দ্রুত সুস্থতা কামনা করছি।

৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ইতোমধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে। বাকি মুসল্লিদের অবস্থাও আশঙ্কাজনক।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ