রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিনহা হত্যার স্বীকারোক্তি দিয়ে কারাগারে গেলো ৪ পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানা পুলিশের চার সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে দ্বিতীয় দফার রিমান্ড শেষে ৪ পুলিশ সদস্যকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব। পরে ১১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে শুরু হয় ১৬৪ ধারায় জবানবন্দি। চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। জবানবন্দি রেকর্ড শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

কক্সবাজার কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাশ জানান, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চার পুলিশ সদস্যকে জবানবন্দি শেষে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

আসামিরা হলেন- টেকনাফ থানা পুলিশের এসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন।

মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম বলেন, রিমান্ড চলাকালে ৪ পুলিশ সদস্য তাদের দোষ স্বীকার করে জবানবন্দি দিতে ইচ্ছাপোষণ করায় বুধবার তাদের আদালতে হাজির করা হয়। পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর আদালত তাদের কারাগারে পাঠান।

এ পর্যন্ত সিনহা হত্যা মামলায় ১২ জন আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ