শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

অবিলম্বে কওমি অঙ্গনে চলমান সংকট সমাধানের দাবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চলমান সংকট, অচলাবস্থা, স্বেচ্ছাচারিতা ও সকল ধরণের অনিয়মের বিরুদ্ধে ‘কওমী ঐতিহ্য সংরক্ষণ পরিষদের’ উদ্যোগে ‘চ্যালেঞ্জার মুখে কওমী ঐতিহ্য ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে সেমিনারটি আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে মাওলানা মুসা বিন ইজহার বলেন, কওমি ঐতিহ্য বিনাশী যে কোন তৎপরতা এদেশের সচেতন আলেম সমাজ বরদাশত করবে না। সচেতন কওমী প্রজন্ম হিসেবে আমাদের এ সকল বিষয়ে নীরব থাকার কোন সুযোগ নেই। তবে অপরিনামদর্শী সমালোচনার যে ধারা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এদেশের সকল কওমী সন্তানদের স্বার্থেই এই অরাজকতার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সময়ের অপরিহার্য দাবী।

তিনি বেফাককে যথাযথভাবে শক্তিশালী করতে কতিপয় দুর্নীতিবাজ ও অযোগ্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনেবাধ্য করতে সকলকে সোচ্চার ও সজাগ করার আহ্বান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবু তাহের খান, কওমী ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারন সম্পাদক মাওলানা এবি এম শরিফুল্লাহ, নায়েবে আমির মাওলানা আজীজুল হক শেখ সাদী, মাওলানা আজহারুল হক আজমী, মাওলানা সৈয়দ শামসুল হুদা, মাওলানা জুবাইর গনী, মাওলানা ওমর ফারুক যুক্তিবাদী, এডভোকেট রফিকুল ইসাম প্রমূখ।

এদিকে আজকের সভায় মাওলানা মুসা বিন ইজহারকে সভাপতি ও মাওলানা শরিফুল্লাহকে সাধারন সম্পাদক করে কওমী ঐতিহ্য সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ