শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

ঢাকা বিমানবন্দর-জয়দেবপুর-নরসিংদী স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনসহ জয়দেবপুর, নরসিংদী স্টেশন। এখন থেকে নিয়মিতভাবে এসব স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি দেয়া হবে। উঠতে পারবে যাত্রী।

বৃহস্পতিবার সকাল থেকেই এই তিন স্টেশনে সকল আন্তনগর, কমিউটার, মেইল ট্রেনের যাত্রাবিরতি দিয়ে যথারীতি যাত্রী নেয়া শুরু হয়েছে।

ঢাকা বিমানবন্দর স্টেশনে সকাল থেকে ৫টি ট্রেন যাত্রাবিরতি দিয়েছে এবং যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে গেছে বলে জানিয়েছেন ঢাকার রেল কন্ট্রোল।

এদিকে, এতদিন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্মের মানোন্নয়ন ও একসেস কন্ট্রোল সিস্টেম এবং জয়দেবপুর ও নরসিংদী স্টেশনেরও একসেস কন্ট্রোল সিস্টেম নির্মাণ কাজ চলছিল। একসেস কন্ট্রোলের ফলে স্টেশনে কোন যাত্রী আর টিকিট ছাড়া প্রবেশ কর‍তে পারবে না।

এছাড়া, স্টেশন চালু হওয়ার ফলে ওই সব স্টেশনের সংশ্লিষ্ট ট্রেনের সমন্বয়কৃত কোটার টিকিট বিমানবন্দর-জয়দেবপুর-নরসিংদী স্টেশনের কোটা হতে বিক্রি করতে হবে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ৩১ মে থেকে প্রথম দফায় আট জোড়া আন্তনগর ট্রেন চালু করা হলেও ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, নরসিংদী স্টেশন প্রায় সাড়ে ৫ মাস বন্ধ ছিল। আজ তা চালু হলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ