রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

আবরার হত্যার সুষ্ঠ বিচার চায় বুয়েট কর্তৃপক্ষ ও নবনিযুক্ত ভিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ন ফারাবী।।
স্পেশাল করেসপন্ডেন্ট>

বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েটের) শিক্ষার্থী আবরারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চায় বুয়েট কর্তৃপক্ষ বলে জানিয়েছেন বুয়েটের নব-নিযুক্ত উপাচার্য ড.সত্য প্রসাদ মজুমদার।

শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় বুয়েটের নব-নিযুক্ত উপাচার্য ড.সত্য প্রসাদ মজুমদার বলেন, এ মাসের ১৫ সেপ্টেম্বর বুয়েটের শিক্ষার্থী আববার হত্যা কান্ডে আদালতে চার্জশিট দেওয়া হবে। আমরা আশা করি বিচারে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, আবরারের হত্যার পরে বুয়েটের সকল শিক্ষার্থীদের জন্য হলে হলে নিরাপত্তা ব্যবস্থা জোর দার করা হবে। এছাড়া বুয়েট কর্তৃপক্ষ আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দিবে বলে জানিয়ে তিনি বলেন সকল হত্যা কান্ডেই বেদনাদায়ক।

বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন বুয়েট উপাচার্য। এসময় উপাচার্যের সাথে বুয়েটের উপ-উপাচার্যসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরআগে সকালে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে তাকে ¯স্বাগত জানান জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বরত গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ